জয়পুরহাটে ৮০ বছরের পুরোনো লাইব্রেরি ও ক্লাব বন্ধ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আঁতুড়ঘর হিসেবে খ্যাত, ঐতিহ্যবাহী শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানের লাইব্রেরি ও ক্লাবের সকল কার্যক্রম গত কয়েকমাস থেকে বন্ধ রয়েছে।
জরাজীর্ণ ভবন, আর্থিক সংকট, সংরক্ষণ ও দেখভালের লোকবল না থাকায় স্থাপনের ৮০ বছরের পর এমন দুর্দশায় পড়েছে সংস্থাটি। এদিকে পুরাতন ভবনের জানালার গ্রিল, ফ্যান সহ অন্যান্য আসবাবপত্র চুরি হয়ে গেছে।
জেলার সুধীসমাজ আক্ষেপ ও হতাশা প্রকাশ করে জানান, একটি পাঠক সমাজ বিনির্মান ও শিল্পের সৃজনশীল কার্যক্রম চলমান রাখা, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখতে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বা নতুন অবকাঠামো তৈরী করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মহোদয়, জায়গাটি জেলা পরিষদের অন্তর্ভুক্ত।