মানুষ মানুষের জন্য, পাশে থেকে সহযোগিতা করি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রাণীপুকুর গ্রামের রশিদুলের ছেলে সোহান (১৮) দুই কিডনি নষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। সোহানের মা নিজের একটি কিডনি ছেলেকে দিতে প্রস্তুত থাকলেও অপারেশন ও চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৯ লাখ টাকা।

পরিবারের পক্ষে এত বিপুল অর্থের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সোহানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

সোহানের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে ০১৯৪৬৭০৫৭৪৬ নম্বরে যোগাযোগ করা যাবে। একই নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে সহযোগিতা পাঠানো যাবে।

সোহানকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছে তার পরিবার।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com