জয়পুরহাটে ইউনিয়ন পরিষদে জনসেবায় ব্যাঘাত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলার আওতাধীন ৯নং চকবরকত ইউনিয়ন পরিষদে স্থানীয় চেয়ারম্যান না থাকায় প্রশাসনের পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত ও নির্ধারিত সময়ে পরিষদে উপস্থিত না থাকায় বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা নিতে আসা সাধারণ জনগণ অনেক সময় প্রয়োজনীয় সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে ইউনিয়নবাসীর সময় ও শ্রম ব্যয় হচ্ছে।
এমতাবস্থায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত ও নির্ধারিত সময়ে পরিষদে উপস্থিতি নিশ্চিত করে ইউনিয়নবাসীর জন্য সেবা কার্যক্রম সহজ ও সময়মতো নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো যাচ্ছে।
ইউনিয়নবাসীর প্রত্যাশা—
জনসাধারণের ভোগান্তি কমিয়ে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম নিয়মিত ও সহজলভ্য করা হোক।