চুনারুঘাটে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, সুজন মুন্ডা থেকে হলেন সিরাজুল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের সুজন মুন্ডা নামে এক যুবক সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

গত সোমবার (৫ অক্টোবর, ২০২৬) তিনি হবিগঞ্জের একজন নোটারি পাবলিকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ধর্ম পরিবর্তন করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মোঃ সিরাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদীক্ষিত মোঃ সিরাজুল ইসলাম চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা-বাগানের বাসিন্দা।

 দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের রীতি-নীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তিনি কোনো প্রকার প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর ওপর বিশ্বাস স্থাপন করেন।

 তাঁর এই ধর্ম পরিবর্তনের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁকে নতুন জীবনে স্বাগত ও মোবারকবাদ জানানো হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com