দৈনিক রুপালি সৈকতের সহ-সম্পাদক মনোনীত কামরুল ইসলাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের সাংবাদিক কামরুল ইসলামকে দৈনিক রুপালি সৈকত-এর সহ-সম্পাদক (জেলা), কক্সবাজার পদে মনোনীত করা হয়েছে।

সম্প্রতি পত্রিকা কর্তৃপক্ষ তাকে এ দায়িত্বে মনোনীত করে। নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিকতা অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে কক্সবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন। নতুন দায়িত্বে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কক্সবাজারের মানুষের কথা আরও কার্যকরভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তার নতুন দায়িত্বের সফলতা এবং সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com