মীরসরাইয়ে দরজা ভেঙে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাইয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি মহোদয়সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com