আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আতাহার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া লোকজন রেলসেতুর ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার পরনে ছিল গোলাপি পাঞ্জাবি ও লুঙ্গি। পাশে একটি কালো কাপড়ের ব্যাগ ও ধাতব লাঠি পড়ে ছিল। পরে স্থানীয়রা বিষয়টি আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সকালে হাঁটতে বের হয়ে তিনি রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।