তৃণমূল থেকে উঠে আসা এক ত্যাগী নেতা: ৫ নং শানখলা ইউনিয়নের জারু মিয়া তালুকদার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র তৃণমূল রাজনীতিকে সুসংগঠিত করতে এবং শহিদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জারু মিয়া তালুকদার।
ত্যাগ, সততা আর অকৃত্রিম দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি আজ শুধু নিজ এলাকাতেই নয়, বরং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছেও এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। বিশেষ করে উপজেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা সৈয়দ লিয়াকত হাসান মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ ফয়সাল সাহেবের অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত তিনি।
স্থানীয় সাধারণ মানুষের মতে, জারু মিয়া তালুকদার একজন অত্যন্ত সাদা মনের মানুষ। অহংকারহীন জীবনযাপন এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে গ্রামের ছোট-বড় সব বয়সী মানুষ তাকে গভীরভাবে ভালোবাসেন।
রাজনীতির পাশাপাশি তিনি শানখলা ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্য হিসেবেও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
দলের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেতা বিএনপির সুসময় ও দুঃসময়—সব পরিস্থিতিতেই রাজপথে সক্রিয় ছিলেন।
দলের কঠিন সময়ে বিভিন্ন ত্যাগ ও কষ্ট স্বীকার করলেও ব্যক্তিগত জীবনে তাঁর কোনো চাওয়া-পাওয়া নেই। নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য।
নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই আদর্শ নিয়েই দলের পাশে থাকতে চান।
এলাকাবাসীর প্রত্যাশা, মাঠপর্যায়ের এই ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা তাঁর সততা ও কর্মের মাধ্যমে নিজ এলাকার সীমানা ছাড়িয়ে একদিন সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন। স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।