চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় মাদক সেবনের দায়ে মো. সাজেল মিয়া নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

দণ্ডপ্রাপ্ত সাজেল মিয়া চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকার আঃ মনাফের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দেওরগাছ এলাকায় মাদক সেবনের অপরাধে সাজেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। 

পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com