ইউপি নির্বাচনকে সামনে নিয়ে কর্মী সমাবেশ কালাইয়ে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন গোলাম মওলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

মোঃ তাইফুর রহমান কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:০৯.১০.২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি নেতা আব্দুল খয়ের গোলাম মওলা। তিনি নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর গ্রামের একটি চাতালে স্থানীয় ভোটারদের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খয়ের গোলাম মওলা বলেন,‘বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।’

তিনি আরও বলেন, আমার পরিবার সমন্ধে আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক কিছু আছে, আমার আর কিছুর প্রয়োজন নেই, ধনী হওয়ার স্বপ্নও নেই। আমি আমার জীবনের বাঁকি সময়টা আপনাদের সেবা করতে চাই।

সমাবেশে সভাপতিত্ব করেন মো. আব্দুল আলিম। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য মো. এনায়েত মওলা সবুজ, মো. ওবায়দুর রহমান, মো. আমিনুল ইসলাম ও মো. ছামছুল ইসলাম সরকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় বিভিন্ন ¯েøাগান দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com