জয়পুরহাটে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, এলাকায় চাঞ্চল্য

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

সমাজে একের পর এক এমন ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। পারিবারিক সম্পর্ক, সামাজিক মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর এসব ঘটনার প্রভাব নিয়ে উঠছে নানা প্রশ্ন। এরই মধ্যে জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ের দাবিতে এক গৃহবধূর অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর নগরপাড়া এলাকায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী লাকী নামের এক গৃহবধূ একই এলাকার প্রবাসফেরত নাসির উদ্দীন হাবু নামের এক ব্যক্তির বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসির উদ্দীন হাবুর বাড়িতে ওই গৃহবধূ অবস্থান করছেন। তবে বাড়ির দরজায় তালা ঝুলছিল এবং বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ সময় ওই গৃহবধূকে ঘিরে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন।

এলাকাবাসীর কয়েকজন জানান, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, বিষয়টির সম্মানজনক সমাধান হওয়া প্রয়োজন। বিয়ে না করলে নাসির উদ্দীন হাবু গ্রামে বসবাস করতে পারবেন না বলেও মন্তব্য করেন তাঁদের কেউ কেউ।

ক্ষেতলালে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, এলাকায় চাঞ্চল্য

অন্যদিকে, অনশনরত গৃহবধূ লাকীর দাবি, নাসির উদ্দীন হাবুর সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক মাত্র এক সপ্তাহের। এর মধ্যে তাঁদের একবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে তিনি জানান। তাঁর অভিযোগ, ওই সম্পর্ক জোরপূর্বক স্থাপন করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে নাসির উদ্দীন হাবুর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর রাত থেকেই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দেনদরবার চলছিল। একপর্যায়ে নাসির উদ্দীন হাবু বিয়েতে রাজি হয়েছিলেন বলে জানা যায়। তবে পরদিন সকাল থেকে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা জরুরি।

একটি ঘটনা শুধু দুটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তাই এমন সংবেদনশীল ঘটনায় আবেগ বা গুজবের বশবর্তী না হয়ে সত্য উদ্‌ঘাটন, আইনের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দেওয়াই প্রত্যাশিত।

অন্যদিকে, অনশনরত গৃহবধূ লাকীর দাবি, নাসির উদ্দীন হাবুর সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক মাত্র এক সপ্তাহের। এর মধ্যে তাঁদের একবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে তিনি জানান। তাঁর অভিযোগ, ওই সম্পর্ক জোরপূর্বক স্থাপন করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে নাসির উদ্দীন হাবুর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর রাত থেকেই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দেনদরবার চলছিল। এক পর্যায়ে নাসির উদ্দীন হাবু বিয়েতে রাজি হয়েছিলেন বলে জানা যায়। তবে পরদিন সকাল থেকে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা জরুরি গ্রামবাসীর দাবি।

একটি ঘটনা শুধু দুটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তাই এমন সংবেদনশীল ঘটনায় আবেগ বা গুজবের বশবর্তী না হয়ে সত্য উদ্‌ঘাটন, আইনের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দেওয়াই প্রত্যাশিত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com