ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাকির মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন,কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির চৌধুরী প্রমুখ ।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
আরও পড়ুন
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৫০ হাজার মিটার জাল জব্দ
মানবতার সেবায় অনন্য ফাতেমা নূর ফাউন্ডেশন UK: অসহায়দের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার
হরিপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা, ২০ মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ