গাজীপুর জেলার শ্রীপুর থানায় গুলি ছুড়ে বিকাশের ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতিরোধ করে গুলি ছুড়ে বিকাশের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিকাশের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস কর্মকর্তা হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এরিয়া ম্যানেজার ফরহাদ ও গাড়িচালক লাল মিয়া।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে।
আহত চালক লাল মিয়া জানান, নরসিংদী থেকে তিনটি বস্তায় টাকা নিয়ে শ্রীপুরে যাওয়ার পথে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের গাড়ির পথরোধ করে গুলি ছোড়ে। পরে গাড়িতে থাকা চার কোটি টাকার মধ্যে দুটি বস্তা ছিনিয়ে নেয় তারা। ওই দুটি বস্তায় প্রায় তিন কোটি টাকা ছিল বলে দাবি করেন তিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ হিমেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
ঘিওরে রবিন টিচিং হোমের ১৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা
মসজিদে দলীয় রাজনীতি নয়, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদের