কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ বজলুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
অত্র ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড ঝামুটপুর গ্রামে আজ সন্ধ্যায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“ক্ষমতা নয়, সেবাকে ব্রত করে আহম্মেদাবাদবাসীর পাশে সব সময় “বজলুর রহমানের অঙ্গিকার, আধুনিক আহম্মেদাবাদ ইউনিয়ন গড়ার। “আপনার অধিকার, আমাদের অঙ্গীকার একটি মডেল ও দুর্নীতিরোধক ইউনিয়ন গড়ার প্রত্যয়” আমার মূল লক্ষ্য।
“উন্নয়নের মিছিলে আহম্মেদাবাদ ইউনিয়নে যোগ্য নেতৃত্বের অপেক্ষায়” উন্নয়ন ও সততার অঙ্গীকার, বজলুর রহমান ভাই এর “শান্তিময় ও দুর্নীতিমুক্ত আহম্মেদাবাদ ইউনিয়ন গড়তে, বজলুর রহমান ভাইয়ের পক্ষে এক হন।”
নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা “জনসেবাই আমার মূল লক্ষ্য-জবাবদিহিমূলক, আধুনিক ও বৈষম্যহীন আহম্মেদাবাদ ইউনিয়ন গঠনে আপনার মূল্যবান সমর্থন প্রত্যাশী।”
আগামী ৩ নম্বর আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সেবা করার সুযোগ পেতে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছি। একটি মডেল ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমার প্রধান প্রতিশ্রুতি-
অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সড়ক মেরামত ও নতুন রাস্তা নির্মাণ: ইউনিয়নের প্রতিটি গ্রামের ভাঙাচোরা রাস্তা পাকা করা এবং প্রয়োজনীয় স্থানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা।
রাতের নিরাপত্তায় আলোকায়ন: ইউনিয়নের প্রধান সড়ক ও মোড়গুলোতে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা নিশ্চিত করা।
সুশাসন, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবা ডিজিটাল ইউনিয়ন পরিষদ: জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও অন্যান্য সেবা দ্রুত ও হয়রানিমুক্ত উপায়ে প্রদানে অনলাইন সেবা জোরদার করা।
স্বচ্ছ সামাজিক নিরাপত্তা বেষ্টনী: ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সম্পূর্ণ দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত রেখে প্রকৃত প্রাপ্যদের কাছে পৌঁছে দেওয়া।
স্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ: ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা মান বাড়াতে প্রয়োজনীয় তদারকি ও নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন।
বিশুদ্ধ পানীয় জল: আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকর উপাদানমুক্ত নিরাপদ খাবার পানির জন্য গভীর নলকূপ ও ওয়াটার প্লান্ট স্থাপন।
শিক্ষা, যুবসমাজ ও কর্মসংস্থান শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা: ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনার মানোন্নয়নে সহায়তার পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বা বিশেষ ফান্ড গঠন।
মাদকমুক্ত যুবসমাজ: খেলাধুলার সুযোগ বৃদ্ধি ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
কৃষি উন্নয়ন ও কৃষকবান্ধব পদক্ষেপ কৃষি সহায়তা কেন্দ্র: স্থানীয় কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি ন্যায্য মূল্যে বা সরকারি বরাদ্দ অনুযায়ী সঠিক সময়ে পৌঁছানোর ব্যবস্থা করা।
পয়োনিষ্কাশন ও সেচ ব্যবস্থা: কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও সুসংহত সেচ ব্যবস্থা গড়ে তোলা।
আহম্মেদাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির যাত্রায় মো: বজলুর রহমানের পক্ষে আপনার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট একান্ত কাম্য।
মানবিক ও সেবামূলক উন্নয়ন বক্তব্য “চেয়ারম্যান পদ কোনো ক্ষমতার আসন নয়, এটি জনগণের সেবার আমানত।”
৩ নম্বর আহম্মেদাবাদ ইউনিয়নকে আমরা এমন একটি ইউনিয়নে পরিণত করতে চাই, যেখানে বিচার পেতে কোনো সাধারণ মানুষকে চেয়ারম্যানের দরজায় ঘুরে ঘুরে হয়রানি হতে হবে না। ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের ভরসাস্থল। যেকোনো আপদ-বিপদে চেয়ারম্যান থাকবে আপনার পাশে, সবসময় এবং নিঃস্বার্থভাবে।
নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণ বিষয়ক বক্তব্য “একটি উন্নত ইউনিয়ন গড়ার পূর্বশর্ত নারী ও শিশুদের নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করা।”
নারী আত্মকর্মসংস্থান: ইউনিয়নের অসহায় ও গৃহিণী নারীদের স্বাবলম্বী করতে সেলাই, হস্তশিল্প ওণ কুটির শিল্পের ওপর বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ: প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কমিটি গঠন করে বাল্যবিয়ে ও নারী নির্যাতন সম্পূর্ণরূপে বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
শিশু বিকাশ: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি গ্রামে খেলার মাঠ ও শিশু উপযোগী বিনোদনমূলক স্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা বক্তব্য “সবুজ, পরিচ্ছন্ন ও দুর্যোগ সহনশীল আহমেদাবাদ গঠন।”
বর্জ্য ব্যবস্থাপনা: ইউনিয়নের বাজার ও জনবহুল এলাকায় নির্দিষ্ট ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের আধুনিক ব্যবস্থা করা হবে।
বৃক্ষরোপণ অভিযান: পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরো ইউনিয়নে প্রতি বছর ব্যাপক হারে ফলজ ও বনজ চারা রোপণ করা হবে।
দুর্যোগকালীন সহায়তা: বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার সহায়তার জন্য একটি ডেডিকেটেড ‘জরুরি সেবামূলক ফান্ড’ গড়ে তোলা হবে।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা সংক্রান্ত বক্তব্য “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য।” ইউনিয়নের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের আধুনিকায়ন ও সংস্কারে সরকারি সহায়তার পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ তহবিল বরাদ্দ দেওয়া হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই সম্প্রীতির পরিবেশ অটুট রাখা হবে।
বিচার ব্যবস্থা ও ওয়ার্ডভিত্তিক বাজেট বণ্টন “গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সুষম উন্নয়ন।”
ন্যায্য বিচার সুনিশ্চিত করা: ওয়ার্ডের ছোটখাটো বিরোধ বা সামাজিক সমস্যাগুলো যেন নিরপেক্ষ গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হয়, তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সুষম বাজেট: কোনো নির্দিষ্ট এলাকায় উন্নয়ন সীমাবদ্ধ না রেখে ইউনিয়নের ওয়ার্ডের প্রতিটি গ্রামেই সমানভাবে বাজেট বণ্টন ও উন্নয়ন নিশ্চিত করা হবে।
আজকের এই কর্মী সমাবেশে ৩ নং আহম্মেদাবাদ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের সকলের প্রত্যাশা ৩ নং আহম্মেদাবাদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে করে তোলার লক্ষ্যে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনাব মোঃ বজলুর রহমানকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করব এবং একটি আধুনিক ও ইউনিয়ন গড়ে তুলবো।
সমাবেশ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্মী সমাবেশ সমাপ্ত করেন।
আরও পড়ুন
ঘিওরে রবিন টিচিং হোমের ১৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা
মসজিদে দলীয় রাজনীতি নয়, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদের