ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭ ও ২ নম্বর ওয়ার্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের দল। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

৭ নম্বর ওয়ার্ডের দলটির অধিনায়ক প্রদীপ। দলটির নেতৃত্বে রয়েছেন ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. লাদেন হোসেন। ফাইনালে ওঠার আনন্দে খেলোয়াড়, সমর্থক ও ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করে মাঠের দিকে এগিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ সবার নজর কাড়ে।

খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ৭ নং ওয়ার্ডের খেলাকে সফল করতে সার্বিক সহযোগিতা করছেন ধরঞ্জি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন।

৭ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকেরা ফাইনালে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শিরোপা জয়ের প্রত্যাশায় তাঁরা মাঠে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত বলে জানান সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com