আজ শনিবার ঘিওরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঘিওর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি নিউ আরিচা-১ ও নিউ আরিচা-২ ফিডারের কাছাকাছি গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণকাজের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে ।
কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিকগঞ্জ গ্রিড সুইচিং স্টেশন থেকে নিউ আরিচা-১ ও নিউ আরিচা-২-এর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে । এ ছাড়া কাজের স্বার্থে যেকোনো সময় বিদ্যুৎ লাইন চালু হতে পারে । তাই সবাইকে বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঘিওর জোনাল অফিস। বিদ্যুৎ-সংক্রান্ত জরুরি প্রয়োজনে ০১৭৬৯৪০১৪১৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।