চট্টগ্রামের বায়েজিদে সরকারি গম মজুত, ইউনাইটেড ফ্লাওয়ারসকে ৩ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে সরকারি খাদ্যশস্য মজুত ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ইউনাইটেড ফ্লাওয়ারস মিল নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১২০.০৫ টন লাল গম জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসআরবি-৭ চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, বায়েজিদের নাসিরাবাদ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত এবং ব্যবসা পরিচালনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে ইউনাইটেড ফ্লাওয়ারস মিলে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ১২০.০৫ টন লাল গম অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকা জরিমানা করেন।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। জরিমানার অর্থ আদায় ও জব্দ করা খাদ্যশস্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
‘এমপিদের পাত্তা দেন না কেন’, ডিসির জবাব: ‘শব্দচয়নে সতর্ক থাকুন’
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২