নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীত উপজেলায় ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্কুলের কার্যালয়ে নিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতা ও শিক্ষক মোঃ শফিউল হাসান দিপু (৪৭) এর বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষক দিপুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে সে মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন জামায়াত নেতা ওই স্কুল শিক্ষক।
অভিযুক্ত জামায়াত নেতা ও শিক্ষক মোঃ শফিউল হাসান দিপু উপজেলার ভান্ডারপুর আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভুক্তভোগী ওই ছাত্রী ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থি।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে প্রতিদিনের মতোই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর কক্ষে উপস্থিত হয় ওই স্কুল পড়ুয়া ছাত্রী। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন না। এই সুযোগ নিয়ে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে চকলেট খাওয়ানোর পর অভিযুক্ত অশ্লীল কথাবার্তা বলেন এবং তাকে জোর করে কাছে টেনে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থান গুলোতে হাত দেন। একপর্যায়ে শিশুটির পরনের পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীটি কান্নাকাটি করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন। এরপর সে শ্রেণিকক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামার পর সে বিদ্যালয় থেকে দৌড়ে রাস্তায় আসে। পরে বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সবার কাছে সব ঘটনা খুলে বলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নূরনবী বলেন, এ মামলায় তিনি অগ্রীম জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মুঞ্জর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।