বিশ্ব মঞ্চে স্থান করে নিলেন কালাইয়ের আশিক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
বিশ্বমঞ্চে স্থান করে নিলেন জয়পুরহাট জেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আশিক।
ক্ষেতলালের উপজেলার ছেলে আশিক আন্তর্জাতিক গবেষণা ও প্রবন্ধ প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে বৃত্তি লাভ করেছে।
আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতা ‘ICANEWS International Research Contest’-এ বিশ্বসেরা ১০ জনের মধ্যে Award of Merit অর্জন করেছে। পাশাপাশি ‘Immerse Education Essay Competition’-এ Merit Award লাভ এবং অক্সফোর্ড-কেমব্রিজভিত্তিক সামার প্রোগ্রামে ৩০ শতাংশ স্কলারশিপ অর্জন তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের উজ্জ্বল স্বাক্ষর।
আশিকের এই অর্জনে তার পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান গর্বিত। এ সাফল্যের পেছনে যাঁরা তাকে শিক্ষা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীদের বলে আশিক জানান।
কালাই বাঁশি ও স্কুল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন আশিক ভবিষ্যতেও তার মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে দেশ-বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা রইল।
আশিক কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ জানিয়েছেন। জয়পুরহাটের এই গৌরবময় অর্জন অনুপ্রেরণা হয়ে থাকুক নতুন প্রজন্মের জন্য।
আশিকের এই বিশ্বমঞ্চে স্থান করে নেওয়ায় তার শিক্ষাগুরু, পরিবার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।