‎ধোবাউড়ার তিনটি ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

‎ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে উপজেলার ধোবাউড়া সদর, গোয়াতলা ও বাঘবেড় ইউনিয়নের একটি করে ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে পুরো উপজেলায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

‎সোমবার (১২ অক্টোবর) বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।

‎তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমের অভিজ্ঞতা ও বাস্তবায়ন প্রক্রিয়ার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে পুরো উপজেলায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

‎প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুল সালেহীন, গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন,  দক্ষিন মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন।

‎পরে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com