২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে-সিইসি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা, নওগাঁ।
আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ঐ বছরই ৪ঠা ফেব্রুয়ারি। তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জেলা নির্বাচন কমিশনাররা ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করবেন। এটা নির্বাচনের ৬ সপ্তাহ আগে ঘোষিত হয়ে থাকে।
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও সোমবারের বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে।