মৈশাদীতে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মানিক পাটোয়ারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর নাম ব্যাপক ভাবে শোনা যাচ্ছে। 

বিএনপির স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ ভোটারদের মাঝে গুঞ্জন ও আলোচনায় রয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মৈশাদী ইউনিয়নের সাবেক ও জেলার শ্রেষ্ঠ সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী । সরজমিন মৈশাদী ইউনিয়ন ঘুরে 

মাঠ পর্যায়ের জনমতে দেখা যাচ্ছে, চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন মনিরুজ্জামান মানিক পাটোয়ারী।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ, সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। মৈশাদী

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ডিজিটাল সেবার প্রসার, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং নতুন নতুন রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মেয়াদে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগগুলোর কারণে মৈশাদী বাসীর মাঝে তাঁর ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। 

পাশাপাশি করোনাকালীন সংকট মূহুর্তে বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে সরকারি প্রণোদনার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থে "সততা স্টোরের" মাধ্যমে খাদ্য সামগ্রী, ঔষধ ও নগদ টাকা প্রদান করেন। তাঁর সততা এবং নির্লোভ এবং নিরহংকার জীবন-যাপনের কারণে মৈশাদী ইউনিয়নবাসী মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে পুনরায় চেয়ারম্যান হিসেবে চায়।

বর্তমান নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী, সমর্থকগণ ও সাধারণ জনগণ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। মনিরুজ্জামান মানিককে নিয়ে ভোটারদের দাবি, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্কের কারণে আগামী নির্বাচনেও তিনি জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে রয়েছেন। তাঁর মতো সৎ,যোগ্য ও নির্লোভ নিরহংকার ও ভালো মনের অধিকারীকে মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পুনরায় তাঁরা নির্বাচিত করবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com