রুমে সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী,তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তাঁর আবাসিক কক্ষ থেকে হাতে লেখা একাধিক চিঠি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু বার্তা পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিঠিতে উল্লিখিত বিভাগের অভিযোগের বিষয়ে তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন সহপাঠীরা। পরে তাঁর কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন সহপাঠীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী,বিকাল ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায় মোহাইমিনুল ইসলামকে। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক