আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গাজীপুরে গ্রেফতার, অস্ত্র এবং ডাকাতির সরঞ্জাম জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, কাটার, ১২টি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) জিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ অক্টোবর রাতে বাসন থানার ইটাহাটা এলাকায় ভাওয়াল কলেজের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে শিমুল শেখের বিরুদ্ধে চুরি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম