পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল: রংপুর প্রতিনিধ 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩ হাজার ৯২৪ পিস ভারতীয় প্রসাধনী পণ্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা প্রসাধনীর মধ্যে রয়েছে ভারতীয় ব্র্যান্ড POND’S-এর ফেসওয়াশ।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া গ্রামে অভিযান চালিয়ে এসব প্রসাধনী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খারিজা জোংড়া গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে মো. বদিউজ্জামান (৫৬) এবং জোংড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. আপন হোসেন (৩৭)।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরের সিপিএসসি, এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল বদিউজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩ হাজার ৯২৪ পিস ভারতীয় POND’S ফেসওয়াশ উদ্ধার করা হয়। একই সময় ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা প্রসাধনী ও গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com