বারহাট্টায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য অবহিতকরণ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য অবহিতকরণ উপলক্ষে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে (১২ অক্টোবর) সোমবার এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে তথ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এ বিষয়ে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইন সহ প্রশাসনের সকল উর্ধতন কর্মকর্তারা। এছাড়াও উপজেলা বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

এসময় বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য জনগণের মাঝে যথাযথভাবে প্রচার এবং কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com