পয়লা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন করা হয়েছে । প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার (১২ অক্টোবর) বিকেলে পয়লা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়। একই দিন সিংজুরী ইউনিয়নেও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ।
পয়লা ইউনিয়নে তথ্য সংগ্রহের জন্য সাতজন ফিল্ড অডিটর নিয়োগ দেওয়া হয়েছে । জরিপ ও তথ্যভান্ডার তৈরিতে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওরের ইউএনও নাশিতা-তুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন মানিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি খালেক শিকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসীন খান হীরা, সহ-সভাপতি সোহেল রানা খন্দকার, প্রেসক্লাবের সদস্য আল-মামুন, আব্দুল আজীম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ । এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতারা ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বা নিবন্ধনের জন্য কোনো টাকা বা ফি দিতে হবে না । কেউ টাকা দাবি করলে তা না দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ জানানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে ।