‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জনে উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান শিক্ষকের মিষ্টিমুখসহ ফুলের শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ICANEWS-এ ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন, পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা
আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করে জয়পুরহাট জেলার মুখ উজ্জ্বল করেছে কালাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আশিক আহমেদ। Autumn 2026-এর 3rd ICANEWS International Research Contest-এ ‘Award of Merit’ অর্জন করেছে সে।
বিশ্বজুড়ে এ স্বীকৃতির জন্য নির্বাচিত ১০ জনের মধ্যে আশিকও রয়েছে। এ ছাড়া Immerse Education Essay Competition-এ ‘Merit Award’ অর্জনের পাশাপাশি ২০২৭ সালের Immerse Education কোর্সের জন্য ৩০ শতাংশ আংশিক বৃত্তি (Partial Scholarship) পেয়েছে সে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশিকের এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর তাকে অভিনন্দন জানাতে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহম্মেদ।
এ সময় তিনি আশিককে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল।