মহেশপুরে একই দিনে নারীসহ ৪ জনের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম
একরামুল ইসলাম তুষার , ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুরে পৃথক তিনটি ঘটনায় নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিষপানের পর মারা গেছেন অপর এক জনের ঝুলন্ত মরদেহ অপরজন শিশু।
উপজেলার ভালাইপুর গ্রামের গৃহবধূ শিমু খাতুন (৩৫), পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ (৫৭) এবং কাজিরবেড় ইউনিয়নের ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজা।
গত ৭ অক্টোবর বিষপানের পর অসুস্থ হয়ে পড়েন শিমু খাতুন। প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। পরে ৮ অক্টোবর তাঁকে আবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর সকালে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, ১২ অক্টোবর সকালে পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ নিজের কৃষিজমিতে গিয়ে বিষপান করেন বলে জানা গেছে। পরে বাড়িতে ফিরে বিষয়টি স্ত্রীকে জানান। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অন্য দিকে , ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজার ঝুলন্ত মরদেহ বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে উদ্ধার করা হয়। সকালে এক প্রতিবেশী তাঁকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নামিয়ে বাড়িতে নিয়ে যান।
পরিবারেরম দাবি, তিনজনের মধ্যে দুজন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
অপর ঘটনায়, সোমবার সকালে নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা খলিফা পাড়ায় বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে মারা যায় চার বছর বয়সী শিশু রক্সি। সে ওই গ্রামের হান্নান মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মা কাজে ব্যস্ত থাকার সময় উঠানে খেলতে খেলতে সবার অজান্তে গর্তে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করতে গিয়ে মা গর্তে তার ভাসমান দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, দুটি বিষপান ও একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।