কুড়িগ্রাম জেলা পর্যায়ের আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছেন নাগেশ্বরী অনন্যা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১০.০৯.২৬
নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন নাগেশ্বরী উপজেলার অনন্যা খাতুন। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শনিবার (১০ (অক্টোবর) কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন।
অনন্যা খাতুন জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর এই গৌরবময় অর্জন প্রতিভা, অধ্যবসায় ও সাহিত্যপ্রেমের এক অনন্য স্বীকৃতি বলে মনে করছেন সাহিত্য সংশ্লিষ্টরা। এরপর অনন্যা খাতুন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। বজেন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
আরও পড়ুন
ঘিওরে রবিন টিচিং হোমের ১৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা
মসজিদে দলীয় রাজনীতি নয়, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদের