কামাল উদ্দিনে জুমার নামাজের মধ্য দিয়ে মুসল্লীদের দোয়া নিয়ে নির্বাচনী যাত্রাপথ শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
বোরহানউদ্দিন প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং কুতুবা ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব কামাল উদ্দিন (৯ অক্টোবর২০২৬) ১০নং কুতুবা ইউনিয়নের
১নং ওয়ার্ডে মৃর্ধা বাড়ির দরজার জামে মসজিদে সম্মানিত মুসল্লিদের উপস্থিতিতে
পরিচিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী
পথচলা শুরু করে তিনি স্থানীয় মুসল্লিদে র দোয়া কামনা করেন তিনি বলেন ১০ নং কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি ।
বিগত দিনে আমি আমার সৎ আচরন ও এলাকায় আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে আপনাদের পাশে ছিলাম ও ভবিষ্যতে থাকবো। চেয়ারম্যান শুধু একটি পদ এটি মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের সামর্থ্য দিয়ে এলাকার মানুষের জন্য কিছু করার একটি বড় দায়িত্ব।আমি চাই, আমার আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম , উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজা সুলতানা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দিকনির্দেশনা নিয়ে কুতুবা ইউনিয়নকে এটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, বিশেষ করে মাদক, সন্ত্রাস, সালিশ বাণিজ্যসহ সকল প্রকার অন্যায় থেকে ইউনিয়নকে রক্ষা করব। এই পথচলা হোক মানুষের ভালোবাসা পরিপূর্ণ, সবার জন্য উন্মুক্ত এবং আমি নিজেকে জনকল্যাণে নিবেদিত রাখবো। যেখানে প্রতিশ্রুতির চেয়ে কাজের মূল্যায়ন হবে বেশি,, আর যেখানে প্রতিটি মানুষ সম্মান ও আন্তরিকতা নিয়ে নিজের কথা বলার সুযোগ পাবে...
আমার বড় বড় প্রতিশ্রুতি নয়, মানুষের মুখে তৃপ্তির হাসি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি মানুষের আস্থা এবং ব্যাপক ভালোবাসা দেখতে চাই। চাই, কুতুবা ইউনিয়ন আরও সুন্দর হোক, মানুষের পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হোক, আর সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার মানসিকতা। সবার কাছে দোয়া চাই আমি যেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি। এছাড়া আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের জন্য দোয়া চাই, মহান আল্লাহ যেন তাঁকে সততা, প্রজ্ঞা ও ধৈর্যের সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
এদিকে সাধারণ জনগণ বলেন আপনি সৎও নিষ্ঠাবান ব্যক্তি তাই আমরা কুতুবা বাসি আপনার মতে একজন অভিভাবককে খুঁজছি।