গভীর রাতে পুলিশের অভিযান,ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকার ও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নিয়মিত টহল ও নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকার ইমাম হোসেনের মালিকানাধীন ওই গুদাম ঘরে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ছয়জনের সবার বাড়ি কালকিনি উপজেলার মজিদবাড়ি এলাকায়। তারা হলেন—মো. ইমাম সরদার (৪৫), পিতা: মৃত হাজী আ. মালেক সরদার,মো. আকাশ বেপারী (২৮), পিতা: মো. আনোয়ার বেপারী,মো. আরাফাত হোসেন মুন (২৪), পিতা: মো. সেকেন্দার আলী সরদার,মো. জোবায়ের সরদার, (২২), পিতা: মৃত রেজ্জেক সরদার,মো. সাকিবুল হাসান (২২), পিতা: মো. আবু বক্কর বেপারী,মেহেদী হাসান (৩৫),পিতা: মৃত আব্দুল হালিম সরদার

এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কালকিনি থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (১১ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com