মহালছড়িতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

মোঃ কাউছারুল ইসলাম ​,মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার তাহমিদ সামিন, মহালছড়ি ৬ এপিবিএন এর এডজুটেন্ট অভিজিৎ দাস, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং প্রেসক্লাব সভাপতি দিপক সেন।

​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন, মনিটরিং এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উক্ত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com