দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে ছাড় নয়: এমপি শান্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

দুর্গাপূজা ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে সরকারি জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

সংসদ সদস্য শান্ত বলেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দ মুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে । পূজাকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ চাল বিতরণ কর্মসূচির আয়োজন করে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন । সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন ।

এ সময় সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা আলী নুর, ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে সরকারি জিআর চাল বিতরণ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com