ভীমপুরে মটর শ্রমিক নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার রাত ৯টায় জয়পুরহাট-হিলি রোডের সকল শ্রমিক বৃন্দের আয়োজনে ভীমপুর বাসস্ট্যান্ডে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এম.এ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মর্তুজা শিপলু, কার্যকরী কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম কলম ও স্থানীয় ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান সহ জয়পুরহাট-হিলি রোডের সকল বাস শ্রমিকগণ।

সিনিয়র ড্রাইভার আবুল হোসেনের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় শ্রমিকদের অধিকার আদায় ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com