চরকেল্লায় গ্রামবাংলার ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মানিকগঞ্জের তরা সেতুর পশ্চিম সংলগ্ন পাশে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কালিগঙ্গা নদীর পাড়ে চরকেল্লায় জড়ো হন হাজারো দর্শক । নদীর বুকে নৌকার ছন্দময় গতি আর দর্শকদের উচ্ছ্বাসে শনিবার (১০ অক্টোবর) বিকেলে উৎসবমুখর হয়ে ওঠে চরকেল্লা এলাকা ।

আয়োজকদের সূত্রে জানা যায়, বানিয়াজুরী ইউনিয়নের কেল্লা, উত্তর তরা, কোটাই, তরা, পূর্ব কুমুল্লী ও চর জাবরা এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হয় । ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে । এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির । প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে ফ্রিজ পুরস্কার হাতে তুলে দেন ।

অনুষ্ঠানে শায়লা কবির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দেন । একই সঙ্গে আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের আশ্বাস দেন তিনি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. পারভেজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া, জেলা যুবদলের সদস্য মো. আমির হামজা পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির ধারক নৌকা বাইচের এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com