জয়পুরহাট জেলায় পুরাতন বাইসাইকেলের একমাত্র ভরসা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশিন্তা-চাঁনপাড়া সড়কের পাশে খাঁড়িতা গ্রামে দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি পুরাতন বাইসাইকেলের দোকান করে আসছেন আলহাজ্ব ইব্রাহীম মল্লিক।
তিনিই এখন এলাকায় পুরাতন বাইসাইকেলের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই তিনি এই ব্যবসার সাথে জড়িত।
তিনি নওগাঁ থেকে পাইকারি দরে ব্যবহারের অনুপযোগী পুরাতন সাইকেলগুলো কিনে আনেন। এরপর নিজ হাতেই মেরামত করে সেগুলো বিক্রির উপযোগী করে তোলেন।
পেশায় তিনি নিজেই একজন দক্ষ সাইকেল মেকার। তার সুনাম শুনে আশপাশের বিভিন্ন এলাকার ছোট ছোট দোকানদাররাও তার কাছ থেকে পাইকারি দরে সাইকেল কিনে নিয়ে যান।
প্রতিদিন সকালে ইব্রাহীম তার দোকানের সামনে সারি সারি সাইকেলের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন।
রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা রং-বেরঙের শত শত বাইসাইকেল পথচারীদের দৃষ্টি কাড়ে।
এ বিষয়ে আলহাজ্ব ইব্রাহীম মল্লিক বলেন, "আমার দোকানে সব সময় ৪ থেকে ৫ শত পুরাতন বাইসাইকেল মজুদ থাকে। গরীব মানুষ, স্কুলের ছাত্রদের কথা চিন্তা করে কম দামেই বিক্রি করি।
আমার দোকানে সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকার মধ্যে সব ধরনের বাইসাইকেল পাওয়া যায়। স্বল্প আয়ের মানুষের জন্য তার এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম