সারদীয় দুর্গা পূজায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও এমপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

গতকাল ১০ অক্টোবর জয়পুরহাট জেলার অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং সারদীয় দুর্গা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।‌

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: আব্দুল বারী, এমপি মহোদয়।

সভা দুটির সভাপতিত্ব করেন-জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আল-মামুন মিয়া।

আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাঈদ এমপি মহোদয় জেলা পরিষদ জয়পুরহাট এর প্রশাসক, পুলিশ সুপার জয়পুরহাট, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

পাশাপাশি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ সফল করার লক্ষ্যে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com