চুয়াডাঙ্গায় মাদকসহ ৪ জন গ্রেফতার: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রাত আটটার দিকে্্ চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এসব অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—আরামপাড়া মাছপট্টি এলাকার মৃত শাহানেওয়াজের ছেলে কাজল (৪৮), জোয়ার্দ্দারপাড়া এলাকার মৃত ঝিনুকের ছেলে মিজানুর রহমান পলাশ (৩৮), সাতগাড়ি মণ্ডলপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে হানিফ আলী (৫৫) এবং দর্শনা থানার গড়াইটুপি এলাকার মৃত রশিদের ছেলে রাকিব (১৯)। অভিযানে প্রথম দুজনের কাছ থেকে দুই অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন এবং অপর দুজনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মিজানুর রহমান পলাশকে চার মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, হানিফ আলীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং রাকিবকে ১৪ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) রফিকুল ইসলাম।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম