মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক মাঈন উদ্দিন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

চট্রগ্রাম থেকে মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মিরসরাই সংবাদদাতা এম মাঈন উদ্দিন।

গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মিরসরাই প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল হক সিরাজী, সহসভাপতি দিদারুল আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ফিরোজ মাহমুদ ও ইকবাল হোসেন জীবন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাফায়াত মেহেদী, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন সিদ্দিক, দপ্তর সম্পাদক আকতার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবেদুল ইসলাম।

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন—নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু, মোহাম্মদ ইউসুফ, আশরাফ উদ্দিন ও আজিজ আজহার।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার বিকাশে ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com