সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 

শনিবার দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ ও সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ( পিপিএম) এর তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রথম অভিযাটি উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় পরিচালিত হয়।সে সময় কোম্পানিগঞ্জ এলাকার মো. শরীফ (৪০) ও মো. মোস্তফা (৪৭) কে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁদের হেফাজত থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রাত ২টা ১৫ মিনিটে উপপরিদর্শক (এসআই) ওয়াছেক মিয়ার নেতৃত্বে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় একটি ১০ তলা ভবনের সামনে পাকা রাস্তা থেকে শাহাবুদ্দিন আহম্মদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শাহাবুদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনাপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com