​পার্বতীপুরের হুগলিপাড়ায় খুদে ও যুব খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

​ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর (দিনাজপুর):

​চলমান সামাজিক কাজের অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে এসএসসি-৮৬ ব্যাচের উদ্যোগে খুদে ও যুব খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

​অদ্য পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের পশ্চিম হুগলিপাড়া নর্থ ইয়ার্ড মাঠে "নেশাকে এড়িয়ে চলি, খেলাকে আঁকড়ে ধরি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল লেখাপড়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা, যাতে তরুণ সমাজ সামাজিক অপরাধ ও মাদকমুক্ত থাকে। কারণ, আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি -৮৬ ব্যাচের ওবায়দুল ইসলাম বাবু, অজয় সরকার, আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সভাপতি, মানব কল্যান যুব সংঘ (পার্বতীপুর বাস টার্মিনাল), কামরুজ্জামান, উপ-পরিচালক, লুমিনাস ওয়াল্ড লিমিটেড,​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী খুদে-যুব খেলোয়াড়রা।

​বিতরণ শেষে সামান্য উপহার পেয়ে খুদে ও যুব খেলোয়াড়দের মাঝে দারুণ উচ্ছ্বাস ও আনন্দ পরিলক্ষিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com