সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করার দায়ে দুইটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানি কারকের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত । এ ঘটনায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি প্রসাধনী পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি আমদানিকারকের নাম ও ঠিকানা উল্লেখ ছিল না। এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলা করা হয়। পরে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নারায়ণগঞ্জ কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত। কাঁচপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং অননুমোদিত বা নিষিদ্ধ প্রসাধনী বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের পণ্যের মান ও মোড়কসংক্রান্ত বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।”

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com