মিরসরাই-ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, অর্ধকোটি টাকার গরু-মদ জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:
মিরসরাইয়ের করেরহাট ও ফেনীর ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে অর্ধশতাধিক গরু ও দেড় শতাধিক বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম