ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, প্রকল্গ বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,
ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন।
সভায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদয়, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী স্বপন কুমার রায় এবং ৪২টি পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।
আলোচনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি পূজা উদযাপন কমিটিগুলোকে নিজ নিজ মণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়।