দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় নোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, শনিবার খোলা থাকবে অফিস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ১৮ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসও বন্ধ থাকবে। তবে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীশ্রী দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। অন্যদিকে, ১৯ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে জরুরি কার্যসম্পাদনের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ২০২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।