মাগুরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, নগদ ১৯ লাখ টাকা, ফেনসিডিল ও পিস্তলসহ গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে ‘স্বপ্ন বিলাস’ নামের একটি বাড়ির চারতলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার ওই বাসায় অভিযান চালানো হয়।
সেখান থেকে ২৮ হাজার পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, একটি প্রেসের বুম (মাইক্রোফোন) এবং খেলনা পিস্তল সদৃশ গ্যাস লাইটার জব্দ করা হয়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মূলহোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন কৌশলে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া দ্বীপ্ত কুমার ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ও গ্রেপ্তার হওয়া রাশেদ শেখ যৌথভাবে বাসাটি ভাড়া নিয়ে মাদকের কারবার চালাতেন।
এসআরবির ঝিনাইদহ ক্যাম্প এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, পালিয়ে যাওয়া মূল আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।