ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘিওর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবোধ মণ্ডল ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম ও সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া প্রমুখ ।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প, অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও আত্মরক্ষার কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করেন । এতে ঘিওর ডি. এন. পাইলট উচ্চবিদ্যালয়, পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও শাহিন মেধা সিঁড়ি স্কুলের শিক্ষার্থীরা অভিনয় ভিত্তিক প্রদর্শনীতে অংশ নেয় এবং সহযোগিতা করে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com