কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি নগদ টাকাসহ মালামাল লুট
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর কালীগঞ্জের আড়িখোলা সিরাজুল ইসলামের ইলেকট্রনিক দোকানে ডাকাতি।
মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে টঙ্গী -ঘোড়াশাল,সিলেট আঞ্চলিক সড়কের আড়িখোলা বোয়ালী রোর্ড সংলগ্ন সিরাজুল ইসলামের ইলেকট্রনিক দোকানে তালা কেটে নগত টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল । গত মঙ্গলবার দিবাগত রাত সিসি ক্যামেরায় ধরা পরে পাঁচ জন লোক মুখে মাক্স পরে একটি ট্রাক নিয়ে দোকানের সামনে এসে দাড় করিয়ে তালা কেটে এই মালামাল নিয়ে যায়।
ডাকাতি হওয়ার আনুমানিক ১৫/২০ মিনিট আগে এই দোকানের টাইলস আনলোড করে দিয়ে যায়। পরে আরেক টি ট্রাক দোকানের সামনে থামালে সিকিউরিটি তাদের জিজ্ঞাসা করলে তারা বলে দোকানের মালামাল লোড আনলোড করবে। সিকিউরিটি একটু সামনে থেকে ঘুরে এসে দেখে চোরের দল দোকান থেকে মালামাল ট্রাকে উঠাচ্ছে,এমতাঅবস্থায় সিকিউরিটি তাদের কাছে গেলে তাকে গলা পেচিয়ে ধরে দোকানের ভিতর নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ডাকাত রা মালামাল নিয়ে যায়। কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।