ক্ষেতলালে সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনে জেলা প্রশাসক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন-জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। 

১৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সরকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি'র সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, পৌর বিএনপি'র সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু, প্রধান শিক্ষক আজিজা রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। 

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে, ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসেবে কাজ করছেন- মোঃ মোয়াজ্জেম হোসেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com